মানুষ তার পরিবেশের সাথে খাপ খাওয়াতে গিয়ে নানা রকমের সমস্যার সম্মুখীন হয়। সুন্দরভাবে বেঁচে থাকার জন্য পরিবেশের সাথে সমন্বয় করা মানুষের জন্য জরুরী। এখানে পরিবেশের সাথে খাপ খাওয়াবার জন্য প্রাণী বা মানুষ কতগুলো কৌশল অবলম্বন করে। এসব কৌশল গুলোকে বলে Coping Strategies বা খাপ খাওয়ানোর কৌশল। খাপ খাওয়ানোর এ কৌশলগুলো মানুষের সচেতন (Conscious) ও অসচেতন (Unconscious) উভয় ক্ষেত্রেই সম্পন্ন হতে পারে। মানুষের ক্ষেত্রে পরিবেশগত খাপ খাওয়ানোর কৌশল মূলত তিন রকমের। যেমন:
১. আক্রমণাত্মক কৌশল (Offensive Strategy)
২. আত্মরক্ষামূলক কৌশল (Defensive Strategy)
৩. সমঝোতা মূলক কৌশল (Mutual Strategy)
আক্রমণাত্মক কৌশল:
মানুষ যখন পরিবেশের কোন উপাদানকে সরাসরি প্রভাবিত করার চেষ্টা করে তখন সে আচরণকেই বলে আক্রমণত কৌশল। এক্ষেত্রে মানুষ বা প্রাণী তার দক্ষতা অনুযায়ী পরিবেশকে পরিবর্তন করার মাধ্যমে উপযোজন প্রক্রিয়া সম্পন্ন করে।
আত্মরক্ষা মুলক কৌশল:
এ ধরনের আচরণে মানুষ পরিবেশের কোন পরিবর্তন করতে ব্যর্থ হয়ে নিজের মধ্যে কিছু পরিবর্তন ঘটায় যার ফলে উপযোজন সংঘটিত হয়। উদাহরণস্বরূপ, কোন লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ব্যক্তি নিজেকে আদর্শবান হিসেবে প্রচার করতে পারে।
সমঝতামূলক কৌশল:
এধরনের উপযোজনে ব্যক্তি পরিবেশের মধ্যে পরিবর্তন আনে তবে পাশাপাশি নিজের মধ্যেও পরিবর্তন সাধন করে। একে অন্য ক্ষেত্রে বলা হয় ‘give and take policy’। অর্থাৎ কিছু দেয়া এবং কিছু নেয়ার মাধ্যমে একটি সমঝোতায় আসা।